ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ‘প্রথম অ্যাওয়ার্ড’ পেয়ে আপ্লুত শরীফুল

    ‘প্রথম অ্যাওয়ার্ড’ পেয়ে আপ্লুত শরীফুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ক্রিকেটে এখন পেসার শরীফুল ইসলাম বেশ পরিচিত নাম। সম্ভাবনাময় তরুন পেসারের কাতারে তিনি প্রথম সারিতেই আছেন।

    অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী শরিফুল এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেরও নিয়মিত সদস্য। উদীয়মান হিসেবে তিনি এখন আছেন ভালো অবস্থানে। শরীফুলকে তারই স্বীকৃতি দেওয়া হয়েছে।

    বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) তাদের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে শরীফুলকে। আর এটাই নাকি তার জীবনের প্রথম অ্যাওয়ার্ড।

    আপ্লুত শরীফুল তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়  হয়ে নিজেকে অনেক গর্ববোধ মনে করছি। এটাই আমার প্রথমবার কোনো আওয়ার্ড পাওয়া, আমার জন্মদিনে এটা অনেক স্পেশাল।’ 

    উল্লেখ্য, আজ ৩ জুনই পেসার শরীফুলের জন্মদিন। ২০০১ সালে পঞ্চগড়ে জন্ম নেওয়া এই পেসার এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৪ টেস্ট, ১০ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি খেলেছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ