ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক
  • সাংবাদিক অপহরণচেষ্টায় উদ্বিগ্ন আবুল হাসানাত আব্দুল্লাহ

    সাংবাদিক অপহরণচেষ্টায় উদ্বিগ্ন আবুল হাসানাত আব্দুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান  অপূর্ব অপুর উপর হামলা ও অপহরণ চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। 

    শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় বরিশাল সার্কিট হাউসে বরিশাল বিভাগের প্রশাসনিক পর্যায়ের সর্বোচ্চ কর্মকর্তাদের সাথে এক আলোচনায় সাংবাদিক অপূর্ব অপুর সাথে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, বরিশালের প্রতিষ্ঠিত এক সাংবাদিককে দিনে দুপুরে হামলা চালিয়ে গাড়িতে তোলার চেষ্টা মোটেই কাম্য নয়। এই ঘটনা উদ্বেগজনক।  সাংবাদিকদের আমরা মনে করি সমাজের একটি বিবেক। এখন তাদের দিনে দুপুরে বরিশালের মত জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো অবনতি না থাকা সত্বেও একজন সাংবাদিককে অপহরণ চেষ্টা করা হয়েছে। এই ঘটনা আমরা সহজভাবে নিতে পারছি না।

    এ সময় আবুল হাসানাত আব্দুল্লাহ হতাশা প্রকাশ করে এই ঘটনার দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন। 

    এসময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, স্থিতিশীল বরিশালকে কারা অস্থিতিশীল করতে চায়। সাংবাদিকদের সাথে এমন ঘটনা উদ্বেগজনক।

    এসময় বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, সাংবাদিক অপূর্ব অপুর সাথে যে ঘটনা ঘটেছে সেটি আমাদের বরিশালের জন্য প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। তিনি ঢাকায় একটি চ্যানেলে মাননীয় প্রধানমন্ত্রীর বিটের রিপোর্ট কাভার করতেন। অত্যন্ত সুনাম তার। 

    আলোচনায় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, সাবেক সংসদ সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, র‌্যাব ৮ এর অধিনায়ক জামিল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক,শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল,সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আওয়ামী লীগ, ও সাংবাদিক নেতৃবৃন্দ।

    প্রসঙ্গত, গত ২৯ মে বিকেল সাড়ে ৩টায় সময় টেলিভিমনের বরিশালে শীতলাখোলা রোডস্থ অফিসে যাওয়ার পথে সিনিয়র রিপোর্টার ও ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণচেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনার পরপর ই বরিশালসহ সারাদেশ সাংবাদিকরা সমাজসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ শুরু করে। ঘটনার ৬ দিন পর শনিবার (৩জুন) ৩ জনকে আটকে সক্ষম হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে দাবি করেন ডিবি পুলিশ।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ