ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • নতুন মালিঙ্গাকে ‘কৌশল’ শেখাবেন আসল মালিঙ্গা

    নতুন মালিঙ্গাকে ‘কৌশল’ শেখাবেন আসল মালিঙ্গা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চমক দেখিয়ে তরুণ ডানহাতি পেসার মাথিসা পাথিরানাকে টি-টোয়েন্টি দলে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজেই অভিষেক হয়ে যেতে পারে ‘নতুন মালিঙ্গা’ হিসেবে পরিচিত এ পেসারের।

    কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার মতো অ্যাকশনের কারণেই তাকে ডাকা হয় নতুন মালিঙ্গা নামে। আর প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েই আসল মালিঙ্গা তথা লাসিথা মালিঙ্গার সান্নিধ্য পেতে চলেছেন ১৯ বছর বয়সী মাথিসা।

    আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য মালিঙ্গা বোলিং কৌশল শেখানোর কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। আগামী ৭ জুন থেকে শুরু হতে যাওয়া এ দুই সিরিজে দায়িত্ব পালন করবেন মালিঙ্গা।

    লঙ্কান বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়া দলের আসন্ন সফরে শ্রীলঙ্কার বোলারদের সাহায্য করবেন লাসিথ মালিঙ্গা। এ দায়িত্ব ট্যাকটিক্যাল খুঁটিনাটি ও টেকনিক্যাল অভিজ্ঞতা শেয়ার করবেন। এছাড়া মাঠে কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নেও সাহায্য করবেন।’

    চলতি বছর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা দলের অস্ট্রেলিয়া সফরের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও এ দায়িত্ব পালন করেছিলেন মালিঙ্গা। সেবার ১-৪ ব্যবধানে সিরিজ হারে শ্রীলঙ্কা। তবে বোলাররা খুব বেশি রান দেয়নি। পুরো সিরিজে সর্বোচ্চ ১৬৪ রান করতে পেরেছিল অসিরা।

    আগামী ৭ জুন থেকে টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ। পূর্ণাঙ্গ সফরে তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে অসিরা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ