ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেল-গ্যাস সংকটে আবারও কয়লায় ঝুঁকছে বিশ্ব ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে মানুষ আওয়ামী লীগ সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে  বোরহানউদ্দিনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় যুবককে পিটিয়ে হত্যা, চট্রগ্রামে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার আমতলীতে ৩০০ কোটি টাকার তরমুজ বিক্রির আশা     মঠবাড়িয়ায় বাসভবন থেকে ২০৭৬ লিটার জ্বালানি জব্দ, ব্যবসায়ীকে ১৪ দিনের কারাদণ্ড বাউফলে তরমুজ ক্ষেত দখল নিতে সংঘাত, যুবক নিহত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আকাঙ্ক্ষা—ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে: বিরোধীদলীয় নেতা
  • কোম্পানীগঞ্জে সুন্দলপুর গ্যাসফিল্ড উপব্যবস্থাপকের ওপর হামলা

    কোম্পানীগঞ্জে সুন্দলপুর গ্যাসফিল্ড উপব্যবস্থাপকের ওপর হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের সুন্দলপুর গ্যাসফিল্ড লিমিটেডের উপব্যবস্থাপক বিশ্বজিত কুমার বিশ্বাসের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৪ জুন) রাত ৮টা ১৫মিনিটের দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।

    পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি আবাসনে থেকে চিকিৎসা নিচ্ছেন।  

    স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সুন্দলপুর গ্যাস ফিল্ডের ২নং গ্যাস ফিল্ড পরিদর্শনে যান উপব্যবস্থাপক বিশ্বজিত। পরিদর্শন শেষে সেখান থেকে আবাসনে ফেরার পথে মাঝ পথে দুষ্কৃতকারীরা তার গাড়ি আটকিয়ে তাকে লাঠি দিয়ে আঘাত করে মারধর করে। এক পর্যায়ে তাঁর শৌরচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

    হামলার বিষয়ে জানতে চাইলে সুন্দলপুর গ্যাসফিল্ড লিমিটেডের উপব্যবস্থাপক বিশ্বজিত কুমার বিশ্বাস বলেন, ভাই আমি ব্যস্ত আছি,পরে কথা বলব।  

    এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ওসি আরো জানায়,লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ