ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পরিচয় মিলেছে ফায়ার সার্ভিসের ৪ কর্মীর

    পরিচয় মিলেছে ফায়ার সার্ভিসের ৪ কর্মীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিস্ফোরণের ঘটনায় নিহত ফায়ার সার্ভিসের ৭ সদস্যের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম।

    তিনি বলেন, আমাদের ৭ সদস্য নিখোঁজ ছিল। এদের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে। আরও ৩ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া অনেকে নিখোঁজ রয়েছে।

    চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আরও ১৫ সদস্য চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

    শনাক্তকৃতরা হলেন- লিডার নিপুন চাকমা, নার্সিং অ্যাটেনডেন্ড মনিরুজ্জামান, ফায়ার ফাইটার আলাউদ্দীন ও শাকিল।

    এদিকে বিএম ডিপোসহ ওই এলাকা থেকে নিখোঁজ কর্মকর্তা-কর্মচারী, চালক-হেলপার ও নিরাপত্তা প্রহরীর সন্ধানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিড় করছেন স্বজনরা।  

    রোববার (৫ জুন) সকাল থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে খোঁজ করতে দেখা যায় স্বজনদের। আবার কেউ ছবি ও আইডি কার্ড দেখিয়ে প্রিয়জনের মরদেহ শনাক্ত করার চেষ্টায় আছেন।

    বিএম ডিপোতে কাজ করতেন ভোলার ফারুক। তার মেয়ে ফাতেমা বেগম সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে ঘুরছিলেন। ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের সামনে তার সঙ্গে কথা হয়। তিনি বলেন, বাবা ইপিজেড থেকে আসা-যাওয়া করে বিএম ডিপোতে কাজ করতেন। শনিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে কাজে গেছেন। কোথাও খুঁজে পাচ্ছি না।  

    সীতাকুণ্ডের নিখোঁজ মনির হোসেনের ভাই আব্দুল হান্নান  বলেন, মনির বিএম ডিপোতে কাজ করতেন। রাতে পরিবারের সঙ্গে কথা হয়েছিল। এরপর আর খবর নেই।  

    বাঁশখালীর পুইছড়ি এলাকার রিদওয়ান ও রবিউলকে খুঁজতে এসেছেন প্রতিবেশী আমির আলম। তিনি বলেন, সীতাকুণ্ডে আগুনের সংবাদ পেয়ে শনিবার রাতে রবিউল ও রিদওয়ান ঘটনাস্থলে গিয়েছিল। এর পর থেকে তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মোবাইলও বন্ধ রয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ