ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • ৮ রানেই অলআউট!

    ৮ রানেই অলআউট!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি ফরম্যাট মানেই চার-ছক্কার ফুলঝুরি। ক্রিকেটের এই মারকাটিং ফরম্যাটে প্রতি বলে বাউন্ডারি হাঁকাতেই সচেষ্ট থাকে ব্যাটসম্যানরা। 

    কিন্তু টি-টোয়েন্টির মারকাটিং ক্রিকেটে ১১ জন ব্যাটসম্যান মিলেও দলীয় রান দুই অঙ্কের ফিগারে নিতে পারেনি- এমনই এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দিল ক্রিকেটের উঠতি দল নেপাল। 

    সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাজে এই রেকর্ড গড়ল নেপাল নারী ক্রিকেট দল। ১১ জন মিলে মাত্র ৮ রানেই অলআউট হয়েছে।

    অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের বাছাই পর্বের টি-টোয়েন্টি ম্যাচে এমন এক বিস্ময়কর ঘটনার জন্ম দেয় দলটি।

    টস জিতে ব্যাটিংয়ে নামে নেপাল। ৬ ব্যাটারই ফেরেন শূন্য রানে। সর্বোচ্চ ৩ রান আসে স্নেহা মাহারারের ব্যাটে। মাত্র ৮.১ ওভার স্থায়ী হয় নেপালের ইংনিসটি। 

    স্পিন ঘূর্ণিতে নেপালের নারীদের ধসিয়ে দিয়েছেন আরব আমিরাতের মাহিকা গৌড়। ৪ ওভারে ২ রান খরচায় নেন ৫ উইকেট। ইন্দুজা নন্দকুমার নেন ৩ উইকেট। 

    ৯ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭ বলেই জয়ের দেখা পায় সংযুক্ত আরব আমিরাত। ৪০ ওভারের ম্যাচটি দশ ওভারও স্থায়ী হতে দেয়নি আরব আমিরাতের মেয়েরা। 
     
    এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ইনিংস ছিল তুরস্কের। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২১ রানে গুটিয়ে যায় তুর্কি নারীরা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ