ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • চাঁপাইনবাবগঞ্জে সমাজকর্মীর মৃত্যু: পিবিআইকে তদন্তের নির্দেশ

    চাঁপাইনবাবগঞ্জে সমাজকর্মীর মৃত্যু: পিবিআইকে তদন্তের নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ইউনিয়ন সমাজকর্মীর শামিম হোসোনের লাশ উদ্ধার হওয়ার ঘটনায় মামলার আবেদন করেছিলেন তার বাবা শামসুদ্দিন। মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 

    সোমবার (৬ জুন) জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালতের বিচারক হুমায়ন কবীরের আদালতে এই নির্দেশ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইজীবী আব্দুর রহমান।

    মামলা সূত্রে জানা গেছে, ২৫ মে রাতে উপজেলার সমাজসেবা কার্যালয় থেকে কার্যালয়ের ইউনিয়ন কর্মী শামীম হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ৩১ মে শামসুদ্দীন তার ছেলে শামীমকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে নাচোল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব, অফিস সহকারী মো. মানিকসহ  আরও চার জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন।

    বাদীর আইনজীবী আব্দুর রহমান জানান, গত ৩১ মে বিচারক মামলার আবেদন গ্রহন করে পরবর্তীতে এ বিষয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন। আজ মামলাটি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ