ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • যুক্তরাষ্ট্র চলে গেলেন সাকিব

    যুক্তরাষ্ট্র চলে গেলেন সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুমিনুল হক সরে দাঁড়ানোয় বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। আগামী ১৬ জুন থেকে অ্যান্টিগায় বাংলাদেশ সাকিবের অধিনায়কত্বেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে। এ নিয়ে তৃতীয়বারের মতো উইন্ডিজের বিপক্ষেই শুরু হচ্ছে সাকিবের অধিনায়কত্ব।

    এর আগে ২০০৯ সালে প্রথমবার ও ২০১৮ সালে দ্বিতীয় দফায় ওয়েস্ট ইন্ডিজ সফরেই শুরু হয় সাকিবের অধ্যায়। সেই ওয়েস্ট ইন্ডিজে আবার টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা। স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল, সাকিব সংবাদমাধ্যমের সামনে নিজের ও দলের লক্ষ্য-পরিকল্পনার কথা সবাইকে জানাবেন।

    কিন্তু অবাক করা সত্য হলো, তৃতীয়বারের মতো অধিনায়ক হয়ে দেশের মাটিতে কোনো সংবাদ সম্মেলন করেননি সাকিব। এখন আর করার সুযোগও নেই। কারণ কাউকে কিছু না জানিয়ে সবার অলক্ষ্যে নীরবে নিভৃতে দেশ ছেড়েছেন টিম বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক।

    সবচেয়ে বড় খবর হলো, সাকিবের দেশ ছাড়ার খবর বিসিবির বেশিরভাগ কর্তাও জানেন না। অল্প কয়েকজন শুধু জেনেছেন। নির্ভরযোগ্য সূত্রের খবর, সাকিবকে বিসিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা বলা হয়েছিল, তিনি রাজি হননি। সাকিবের আচরণে পরিষ্কার, তিনি দেশ ছাড়ার আগে প্রেসের মুখোমুখি হতে চাননি।

    সাকিবের খুব কাছের মানুষ এবং বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান সাকিবের রোববার রাতে গোপনে দেশ ছাড়ার খবর জানিয়েছেন। সাকিব দেশ ছাড়ার আগে যথারীতি ওয়াসিম খানই তাকে বিমানবন্দরে বিদায় জানাতে উপস্থিত ছিলেন।

    বোর্ডের উচ্চপর্যায়ের দায়িত্বশীল সূত্রও খবরটি নিশ্চিত করেছে। রোববার রাত ১১টা ১০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের পথে রাজধানী ঢাকা ত্যাগ করেন সাকিব। তার প্রাথমিক গন্তব্য যুক্তরাষ্ট্র। সেখানে কদিন পরিবারের সঙ্গে কাটিয়ে আগামী ১০ জুন অ্যান্টিগায় দলের সঙ্গে মিলিত হবেন সাকিব।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ