ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • ‘মাঙ্কিপক্স’ আক্রান্ত সন্দেহে ঢাকার হাসপাতালে তুরস্কের নাগরিক

    ‘মাঙ্কিপক্স’ আক্রান্ত সন্দেহে ঢাকার হাসপাতালে তুরস্কের নাগরিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক তুর্কি নাগরিককে মহাখালির সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম আকসি আলতে (৩২)।

    মঙ্গলবার (৭ জুন) দুপুর ২টায় তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশে পৌঁছান। তবে তার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এছাড়া তিনি ঠিক কী ধরনের উপসর্গ নিয়ে বাংলাদেশে এসেছেন সে সম্পর্কেও এখনও বিস্তারিত জানা যায়নি।

    এ বিষয়ে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে ওই ব্যক্তিকে বিকেল ৩টার দিকে আমাদের এখানে ভর্তি করা হয়েছে।

    সন্দেহজনক ব্যাক্তির নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য কোথাও পাঠানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এরই মধ্যে আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট) ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। আমরা ১০ বেডের আইসোলেশন ওয়ার্ডে তাকে রেখেছি। বিষয়টি এখনও নিশ্চিত নয়, সন্দেহের পর্যায়ে রয়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে।

    জানা যায়, এদিন দুপুর দুপুর ২টায় তুর্কি নাগরিক আকসি আলতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় মাঙ্কিপক্স ভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে সেখানকার হেলথ সেন্টারে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয় ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ