ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • তাল গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

    তাল গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগ উপজেলায় তালগাছ থেকে তাল পাড়তে গিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

    নিহত মো.জনি (২২) উপজেলার মধ্যম নলুয়া গ্রামের সহাক মিয়ার নতুন বাড়ির মো.শহীদুল ইসলামের ছেলে।
     
    স্থানীয় সূত্র বলছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ৩নং ডমুরুয়া  ইউনিয়নের মধ্যম নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাল গাছ থেকে তালের ডাব পাড়তে গিয়ে জনি ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে নোয়াখালী সদর হাসপাতালে রেফার করেন। নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।  

    সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জনি তাল সংগ্রহ করে বাজারে বিক্রয় করতেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ