ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে বিভাগ চ্যাম্পিয়ন বরিশাল

    বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে বিভাগ চ্যাম্পিয়ন বরিশাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বালিকা অনূর্ধ্ব- ১৭ এর বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল জেলা দল। 

    এর মধ্যে পটুয়াখালী জেলা দলকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বরিশালের বালিকারা। এছাড়া ট্রাইব্রেকারে ৪-২ গোলে বরগুনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল জেলার বালকরা।

    এর আগে মঙ্গলবার দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে বরিশাল বনাম পটুয়াখালী জেলা বালিকা দলের মধ্যে বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে প্রথম অর্ধে ২টি গোল করে এগিয়ে যায় বরিশালের মেয়েরা। এতে চাপে পড়ে পটুয়াখালীর মেয়েরা। খেলার দ্বিতীয় অর্ধে আরও দুটি গোল করে নিজেদের বিজয় নিশ্চিত করেন বরিশালের মেয়েরা।

    চুড়ান্ত ফলাফলে বরিশাল জেলার মেয়েরা ৪-০ গোলে বিজয় হয়েছেন। বিজয়ী দলের পক্ষে মরিয়ম আক্তার মিম ২টি, মারুফা ১টি এবং আখি ১টি করে গোল করেছে। এছাড়া শ্রেষ্ঠ খেলোয়াড় বিজয়ী হয়েছেন বরিশাল দলের মারুফা।

    অপরদিকে, বিকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের বালক দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

    ফাইনালে বরিশাল বনাম বরগুনা প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৮০ মিনিটের খেলা গোলশূণ্য অবস্তায় গড়ায় ট্রাইব্রেকারে। পরবর্তীতে ৪-২ গোলে বিজয় নিশ্চিত করেন বরিশালের বালকরা। খেলা শেষে বরিশালের বালক ও বালিকা চ্যাম্পিয়ন এবং বরগুনা ও পটুয়াখালী রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। এছাড়া জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ