ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪৪

    আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।

    বুধবার (৮ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি জামালপুর সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা নাম মাসুদ রানা (৩৬)। তিনি বিএম কনটেইনার ডিপোতে আরএসটি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

    এর আগে শনিবার (৪ জুন) রাতে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের ঘটনায় প্রথম দুদিনে ৯ জন ফায়ার সার্ভিস কর্মীসহ ৪১ জনের মৃতের খবর পাওয়া যায়। এরপর গতকাল মঙ্গলবার (৭ জুন) ঘটনাস্থল থেকে আরও দুইটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে একজন ফায়ার সার্ভিসেরই কর্মী এবং অন্যজন সিকিউরিটি গার্ড হতে পারে বলে ধারণা করে ফায়ার সার্ভিস।

    এদিকে আজ সকালে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা মাসুদ রানার মারা যাওয়ার খবর আসে। হাসপাতালে দায়িত্বে থাকা জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ।

    তিনি জানান, আজ (বুধবার) ভোর পৌনে চারটার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অনেকের মধ্যে মাসুদ রানা নামে একজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ