ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ছাত্রদল কর্মিকে কুপিয়ে রাস্তার পাশে পেল গেল দুর্বৃত্তরা

    ছাত্রদল কর্মিকে কুপিয়ে রাস্তার পাশে পেল গেল দুর্বৃত্তরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রদলের এক কর্মিকে কুপিয়ে মুমূর্ষ অবস্থায় রাস্তার রাস্তার পাশে পেলে যায় দুর্বৃত্তরা। আহত ছাত্রদল কর্মির নাম ফখরুল ইসলাম প্রাস্ত (২৬)। সে চাটখিল উপজেলার মলংমারি গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

    গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত তাকে অবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  

    স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চাটখিল উপজেলার পার্শ্ববর্তী সোনাইমুড়ীর জয়াগ বাজার সংলগ্ন সড়কে মুখোশধারী সন্ত্রাসীরা ধারালে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে জয়াগ বাজারের রাস্তার পাশে ফেলে চলে যায়। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

    চাটখিল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রাজা বলেন,গতকাল রাতে এক দল মুখোশধারী সন্ত্রসাী ছাত্রদল কর্মি প্রান্তকে কুপিয়ে আহত করে। হামলাকারীরা মুখোশ পরিহিত থাকায় কাউকে সে চিনতে পারে নি।  তবে গত জাতীয় নির্বাচনের সময়ও ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ও যুবসংগঠনের নেতারা তার ওপর হামলা চালানোর চেষ্টা করে তিনি মন্তব্য করেন।

    সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করে নি।  


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ