ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ইনজুরিতে প্রোটিয়া সিরিজ শেষ রাহুলের

    ইনজুরিতে প্রোটিয়া সিরিজ শেষ রাহুলের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য কেএল রাহুলকে অধিনায়ক করে দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন রাহুল। তার জায়গায় নেতৃত্বভার দেওয়া হয়েছে ঋষভ পান্তকে। 

    এছাড়া বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব সিরিজ থেকে ছিটকে গেছেন। টি-২০ সিরিজে পান্ত সহ-অধিনায়ক ছিলেন। তিনি নেতৃত্বভার নেওয়ায় আইপিএলে গুজরাটকে শিরোপা এনে দেওয়া পার্ডিক পান্ডিয়াকে ডেপুটি করা হয়েছে।

    রাহুল কুঁচকির ডানপাশে ব্যথা অনুভব করছেন। সংবাদ মাধ্যম জানিয়েছে, মঙ্গলবার নেটে ব্যাটিং অনুশীলনের সময় ব্যথা অনুভব করেন তিনি। পরে মেডিকেল টিম তার অবস্থা পর্যবেক্ষণ করে সিরিজে খেলতে পারবে না বলে জানিয়েছে। ইনজুরি মুক্ত হয়ে তার ইংল্যান্ড সফরে যাওয়াও অনিশ্চিত। 

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-২০ খেলতে নামবে ভারত। ১২ ও ১৪ জুন মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ জুন। একদিন পরে শেষ ম্যাচ খেলতে নামবে দু’দল। পাঁচ ভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ