ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • বিদ্যুতের প্রিপেইড মিটারের রিচার্জ বন্ধ থাকবে ২ দিন

    বিদ্যুতের প্রিপেইড মিটারের রিচার্জ বন্ধ থাকবে ২ দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সিস্টেম আপগ্রেডেশনের জন্য আগামী শুক্রবার (১০ জুন) ও শনিবার (১১জুন) প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটারসংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। ডিপিডিসির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের জন্য আগামী শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত প্রি-পেইড বা এএমআই স্মার্ট মিটারসংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে।

    প্রি-পেইড বা এএমআই স্মার্ট মিটার ব্যবহারকারীদের সাময়িক এই অসুবিধার জন্য ডিপিডিসির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশের পাশাপাশি এই সময়ের জন্য সকল গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার অনুরোধও করা হয়েছে।

    এছারা যেকোনো প্রয়োজনে কল সেন্টারের ১৬১১৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ডিপিডিসি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ