ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • হোবার্টের স্ট্র্যাটেজি হেড পন্টিং

    হোবার্টের স্ট্র্যাটেজি হেড পন্টিং
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হোবার্ট হারিকেন্সের স্ট্র্যাটেজি হেড হলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং। তিন বছরের জন্য পন্টিং নিয়োগ পেয়েছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বড় ভূমিকা থাকবে তার। 

    এই দলটির হয়েই বিগ ব্যাশ লিগ খেলতেন পন্টিং। তবে এখন পর্যন্ত হোবার্ট কোনো শিরোপা জিততে পারেনি। সেই খরা ঘুচাতে অভিজ্ঞ পন্টিংকে যুক্ত করলো দলটি।

    হোবার্ট এক বিবৃতি দিয়েছে, ‘পুরুষ হারিকেন্স কর্মসূচির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন পন্টিং, তিনি এখন প্রধান কোচের শূন্য পদ পূরণে প্রার্থী খুঁজবেন এবং পরে নিযুক্ত কোচের সঙ্গে ম্যাচ নিয়ে ও কৌশলগত কাজ করবেন।’
    পন্টিং হোবার্টের প্রথম শিরোপা জয়ে আশাবাদী, ‘কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সংশোধন করলে আমি বিশ্বাস করি হারিকেন্সের প্রথম বিবিএল ট্রফি জেতার মতো ভিত আছে।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ