ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বাবুগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

    বাবুগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জে রহমতপুর ইউনিয়নে পশ্চিম ক্ষুদ্রকাঠি যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার বিকেলে রহমতপুর ইউনিয়নের পশ্চিম ক্ষুদ্রকাঠি গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়। 

    খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির বাবুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন।

    এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ওয়ার্কাস পার্টির নেতা হানিফ,  সাংবাদিক রুবেল সরদার প্রমুখ।

    এ বিষয়ে শাহিন হোসেন বলেন, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। আগামীতে আবারও এ খেলার আয়োজন করতে যুব সমাজের প্রতি আহ্বান জানান।

    অতিথিবৃন্দ বিজয় ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করে।

    উল্লেখ্য ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দল এক এক গোলে ড্র হলে  খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে সুরাভ কিং দল ১-০ গোলে নোমান ফাইটার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ