ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পদ্মায় চলন্ত ফেরিতে অগ্নিকাণ্ড

    পদ্মায় চলন্ত ফেরিতে অগ্নিকাণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদ্মায় বেগম রোকেয়া নামক এক ফেরিতে চলন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ভোর সোয়া ৫টার দিকে মাঝিরকান্দি চ্যানেলে প্রবেশ করতেই আগুনের সূত্রপাত হয়।

    জানা যায়, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া ফেরিটি মাঝিরকান্দি চ্যানেলে প্রবেশ করতেই লেলিহান শিখা চোখে পড়ে। ফেরির পাম্প কাজে লাগিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফেরির চালক দ্রুত ফেরিটি চালিয়ে নিয়ে শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটে ভিড়িয়ে যানবাহন নামিয়ে দেয়।

    এ ঘটনায় ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস জানান, ক্যান্টিনের পাশে কেবিনের ওপরের সিটে আগুন লাগে। এতে ফেরির ওই কেবিনটির বিছানা, সিলিং দরজা ও কেবিনের বাইরের সিলিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সময় কেবিনে কেউ ছিলো না তাই হতাহতের ঘটনা ঘটেনি।

    এ বিষয়ে শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, চলন্ত ফেরির একটি তালাবন্ধ কেবিন থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। পরে ফেরিতে থাকা পাম্প ও আগুন নেভানোর মেশিনের সাহায্যে আগুণ নিয়ন্ত্রণ করা হয়। ফেরিটি মাঝিরকান্দি ঘাটে গিয়ে আনলোড করেছে। সেটি আবার যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে আসারও প্রস্তুতি নিচ্ছে।

    তিনি আরও বলেন, ওই ফেরিতে ৩৫-৪০টি যান এবং বেশকিছু যাত্রী ছিল। সবাই নিরাপদে অবস্থায় গন্তব্যে পৌঁছেছে। ফেরি সার্ভিস স্বাভাবিক রয়েছে।

    এসময় আগুন লাগার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে বলেও জানান বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ