ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • টিকার ২য় ডোজ নেয়া বাকি সাড়ে ১৮ লাখ

    টিকার ২য় ডোজ নেয়া বাকি সাড়ে ১৮ লাখ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণমুক্ত থাকতে শনিবার (২২মে) পর্যন্ত সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন। তাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৯৭৯ ও নারী ২২ লাখ ১০ হাজার ৯৩৩ জন।

    এ সময় পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৯ লাখ ৭২ হাজার ২১৮ জন। সে হিসেবে প্রথম ডোজের টিকা নেয়া ১৮ লাখ ৪৭ হাজার ৬৯৪ জনের এখনও দ্বিতীয় ডোজ নেয়া বাকি রয়েছে।

    অন্যদিকে দেশে এখন পর্যন্ত দেশে এক কোটি দুই লাখ ডোজ ভ্যাকসিন এসেছে। সেই অনুযায়ী, এখন প্রায় চার লাখ সাত হাজার ডোজ ভ্যাকসিন অবশিষ্ট আছে।

    আজও (শনিবার) দেশের আটটি বিভাগে ৪১ হাজার ৪৬৭ জনকে টিকা দেয়া হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৫ হাজার ৫৭ ও নারী ১৬ হাজার ৪১০ জন।

    দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম আর কয়দিন চলবে, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য স্বাস্থ্য অধিদফতর প্রকাশ করছে না।

    গত ১৬ মে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র রোগ নিয়ন্ত্রণ বিভাগের (সিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম করোনা পরিস্থিতি সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, ‘করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকার আর এক সপ্তাহের মজুত রয়েছে। প্রতিষ্ঠানভেদে তা আরও দু-একদিন কমবেশি হতে পারে। তবে বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

    স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, আগামী দু-একদিন দ্বিতীয় ডোজের টিকাদান চলবে। তারপর অ্যাস্ট্রাজেনেকার টিকা সংগ্রহ না করা পর্যন্ত টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে।

    দেশে করোনার টিকা গ্রহণের জন্য এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন। অ্যাস্ট্রাজেনেকার টিকা সংগ্রহ করা হলে দ্বিতীয় ডোজ দেয়া শেষ করে নতুন করে টিকাদান শুরু হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ