ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • রান পেলেন কেবল তামিম-শান্ত

    রান পেলেন কেবল তামিম-শান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওয়েস্ট ইন্ডিজে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং খুব একটা ভালো হয়নি। ওপেনার তামিম ইকবালের ১৪০ ও নাজমুল হোসেন শান্তর ৫৪ রান ছাড়া আলো ছড়াতে পারেননি কেউ। 

    ওপেনার মাহমুদুল হাসান জয় ও সদ্য অধিনায়কত্ব ছাড়া মুমিনুল হক রানের খাতা খোলার আগে আউট হয়েছেন। এছাড়া লিটন দাস, কাজী নুরুল হাসান সোহান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ইয়াসির আলী ১১ রানে রিটায়ার্ট হার্ট হয়েছেন। 

    সব মিলিয়ে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ২৭৪। তামিম ১৪০ ও মোসাদ্দেক হোসেন ৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।  

    মাঠের বাইরে নানা ইস্যুতে তামিম ছিলেন আলোচনায়। কিন্তু ২২ গজে সেসব প্রভাব পড়তে দেননি তামিম। দ্যুতি ছড়িয়ে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি ওপেনার। ১৬২ বলে ১৪ চার ও ১ ছক্কায় বাঁহাতি ওপেনার তুলে নেন সেঞ্চুরি। উইকেটের চারপাশে যেমন শট খেলেছেন তেমনি ভালো বল সমীহ করেছেন। সেঞ্চুরিতে পৌঁছতে তার স্ট্রাইক রেট ছিল ৬১.৭৩। যেখানে ডট বল ছিল ৭২.৮৪ শতাংশ। দিন শেষ করেছেন ১৪০ রান নিয়ে। ২৪০ বলে ১৯ চার এসেছে তার ব্যাটে। 

    দ্বিতীয় উইকেটে তামিমকে সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত। ১৪০ রানের জুটি গড়েন তারা। যেখানে শান্তর অবদান ৫৪। ফিফটির পরই বাঁহাতি ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। জয় ও মুমিনুল শেষ কয়েক ম্যাচ ধরেই আলো ছড়াতে পারছেন না। তাদের আউট অব ফর্ম বাংলাদেশের জন্য উদ্বেগজনক তা বলার অপেক্ষা রাখে না।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ