ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • উজিরপুরে ৫০ হাজার টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

    উজিরপুরে ৫০ হাজার টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক
    আটক মাদক কারবারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট এলাকায় অভিযান চালিয়ে একশ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার সিকদার নামের এক মাদক কারবারিকে আটক করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

    সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন’র এসআই হারুন অর রশিদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য ৫০ হাজার টাকা বলে জানিয়েছে এপিবিএন।

    আটক মাদক কারবারি দেলোয়ার বাহেরঘাট এলাকার মৃত মোনছের সিকদারের ছেলে। এই ঘটনায় এপিবিএন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পাশাপাশি আটক মাদক কারবারিকে জব্দ ইয়াবাসহ থানায় সোর্পদ করা হয়েছে।

    এপিবিএন জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি দেলোয়ার পালিয়ে যাবার চেষ্টা করে। তখন এপিবিএন সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ