ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • মনপুরায় শহীদ মিনার প্রাঙ্গনে ৩ শতাধিক জেলের মানববন্ধন

    মনপুরায় শহীদ মিনার প্রাঙ্গনে ৩ শতাধিক জেলের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরার মেঘনায় অবাধে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন বন্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে মানববন্ধন করেছে ৩ শতাধিক জেলে। 

    রোববার তীব্র তাপদাহ উপেক্ষা করে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা কাছে স্মারকলিপি দেন জেলে সমিতির নেতারা। এছাড়াও জেলেরা কোস্টগার্ড ও উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। 

    মানববন্ধনে জেলে সমিতির নেতা মহরলাল চক্রবর্তী ও রুস্তুম মাঝি বলেন, প্রতি বছর মেঘনায় বলিশালের কালিগঞ্জ, হিজলা, মেহেন্দীগঞ্জ, লক্ষীপুর এবং দেশের অন্যত্র জেলা থেকে অসাধু জেলেরা নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা ও বিভিন্ন প্রজাতির ছোট ছোট মাছ নিধন করে।  

    যার কারনে ভরা মৌসুমে বড় ইলিশ পাওয়া যাচ্ছেনা। এতে আয়-রোজগার না হওয়ায় পরিবার পরিজন নিয়ে দু’বেলা ভাত খেতে কষ্ঠ হচ্ছে। এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন করেছি। 

    স্মারকলিপি গ্রহন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জাটকা নিধন ও কারন্টে জাল অপসারনে শীঘ্রই অভিযান পরিচালনা করবেন বলে জেলে সমিতির নেতাদের আশ্বস্ত করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ