ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • অল্প মাত্রায় গরম পানি পান করুন

    অল্প মাত্রায় গরম পানি পান করুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিদিন অল্প মাত্রায় গরম পানি পান করতে পারেন যে কেউ। তাতে বহু উপকার রয়েছে শরীরের।

    * এখন রোগপ্রতিরোধ শক্তি বাড়ানোর কথা অনেকেই বলছেন। এ কাজে সাহায্য করতে পারে গরম পানি। প্রতিদিন অল্প পরিমাণে গরম পানি পানে শরীর দূষণমুক্ত হয়, রোগ প্রতিরোধ শক্তি বাড়ে।  

    * সর্দি-কাশি-ঠাণ্ডালাগা লেগেই রয়েছে? প্রতিদিন গরম পানি পান করুন। তাতে এ সমস্যা অনেকটাই কমে যাবে।

    * কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? কিছুতেই পেট পরিষ্কার হচ্ছে না? আর তাতে লেগেই থাকছে অ্যাসিডিটির সমস্যা? তাহলে অল্প পরিমাণে গরম পানি পান শুরু করুন। তাতে কমবে এ সমস্যা।

    * চুল শুষ্ক হয়ে যাচ্ছে? মজার কথা হলো, যারা প্রতিদিন অল্প পরিমাণে গরম পানি পান করেন, তাদের এ সমস্যা হয় না। চুল নরম থাকে, আর মাথার তালুরও পুষ্টি হয়।

    * যারা ঋতুকালীন সমস্যায় প্রচণ্ড ভোগেন, পেটে ব্যথা হয়, তারা হাল্কা করে গরম পানি পান করতে পারেন। তাতে এ ব্যথাও কমে।  

    * শুধু চুলের নয়, হাল্কা গরম পানি পানে ত্বকেরও উন্নতি হয়। ত্বকে বয়সের ছাপ কম পড়ে, ত্বক উজ্জ্বল হয়।  

    * গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে প্রতিদিন গরম পানি পান করুন। এ সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যেতে পারে।  

    * প্রতিদিন শরীরে নানা ধরনের দূষিত পদার্থ জমা হয়। এগুলো ওজন বাড়িয়েও দেয়। প্রতিদিন যদি অল্প করে গরম পান করেন, তাহলে এ সমস্যা কমবে। ওজন নিয়ন্ত্রণে থাকতে পারে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ