ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ৬ বছরের চুক্তিতে লিভারপুলে নুনেস

    ৬ বছরের চুক্তিতে লিভারপুলে নুনেস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাস দুয়েক আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে দুই লেগেই দারউইন নুনেস যাদের বিপক্ষে গোল করেছিলেন, সেই লিভারপুলের হয়ে আসছে মৌসুমে খেলবেন তিনি। 

    বেনফিকা থেকে ছয় বছরের চুক্তিতে উরুগুয়ের ফরোয়ার্ড দারউইন নুনেসকে দলে টেনেছে লিভারপুল। মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ২২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তির কথা মঙ্গলবার বিবৃতি দিয়ে জানায় লিভারপুল।

    পর্তুগিজ ক্লাব বেনফিকা আগের দিন জানিয়েছিল, নুনেসের ব্যাপারে লিভারপুলের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তারা। এজন্য প্রাথমিকভাবে লিভারপুলের খরচ হচ্ছে ৬ কোটি ৪০ লাখ পাউন্ড। ক্লাব রেকর্ড থেকে যা কিছুটা কম।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ