ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • বন্যার কবলে সিলেট নগরী

    বন্যার কবলে সিলেট নগরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত কয়েক দিনের অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে এক মাসের মাথায় আবারও বন্যার কবলে পড়েছেন সিলেট মহানগরীর নিচু এলাকার বাসিন্দারা। কয়েকটি রাস্তা তলিয়ে বাসা-বাড়িতে ঢুকে পড়েছে পানি। এতে ফের ভোগান্তিতে পড়েছেন নগরীর এসব এলাকার মানুষ।

    বুধবার (১৫ জুন) দুপুরে নগরীর তালতলা, কালিঘাট, সোবহানীঘাট ও শাহজালাল উপশহর ঘুরে দেখা যায় যায়- নিচু রাস্তাগুলো ইতোমধ্যে তলিয়ে গেছে। বেশ কিছু বাসায় ঢুকে পড়েছে পানি। এতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন অনেক পরিবার। কালিঘাটের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ফের বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

    এদিকে, ফের বন্যা দেখা দিলেও এ পর্যন্ত কোনো আশ্রয়কেন্দ্র খোলা হয়নি। তবে প্রস্তুতি আছে বলে জানিয়েছে সিলেট সিটি করপোরেশন। প্রয়োজন দেখা দিলেই সময়মতো খোলা হবে হবে আশ্রয়কেন্দ্র।

    সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, নগরীর নিচু কয়েকটি এলাকার রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। এখনও কোনো আশ্রয়কেন্দ্র খোলা হয়নি। তবে আমাদের সব প্রস্তুতি রয়েছে। প্রয়োজন দেখা দিলেই আশ্রয়কেন্দ্র খোলা হবে এবং বন্যাকবলিত এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে আসার জন্য বলা হবে।
     
    তিনি আরও জানান, বন্যা দেখা দেওয়া এলাকাগুলোতে এখনও বিশুদ্ধ পানির সংকট তৈরি দেয়নি। এমন পরিস্থিতি হলে সিসিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

    উল্লেখ্য, গত মাসের মধ্যবর্তী সময়ে দুই সপ্তাহ পুরোপুরি বন্যার কবলে ছিলো নগরীসহ সিলেট জেলার বেশিরভাগ উপজেলা। প্রায় ১৫ লাখ মানুষ ছিলেন সেসময় পানিবন্দী। দেখা দেয় খাদ্য ও বিশুদ্ধ পানি সংকট। ক্ষতিগ্রস্ত হয় মানুষের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গ্রামীণ অবকাঠামো। সেই ধকল কাটিয়ে উঠার আগেই ফের বন্যার কবলে সিলেট।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ