ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • চরফ্যাশনে মরা মুরগি বিক্রির দায়ে জেল-জরিমানা

    চরফ্যাশনে মরা মুরগি বিক্রির দায়ে জেল-জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন, ‘একটি পোল্ট্রি ফার্ম থেকে পাঁচটি বস্তায় ভরে ৩০০ মরা ব্রয়লার মুরগি বাজারে নিয়ে আসেন রাসেল। মুরগিগুলো সেখানকার মিরাজের দোকানে ড্রেসিং করার সময় স্থানীয়রা টের পেয়ে তাকে আটকে রেখে আমাদের খবর দেন।’

    ভোলার চরফ্যাশন উপজেলায় মাংস ছাড়ানোর সময় প্রায় ৩০০ মরা বয়লার মুরগিসহ একজনকে আটক করেছে স্থানীয়রা।

    আটক মো. রাসেল একটি মুরগি ফার্মের কর্মচারী। তিনি উপজেলার আবু বকরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।

    শনিবার রাত ১০টার দিকে চরফ্যাশন বাজারে মাংসপট্টিতে মিরাজের মুরগির দোকানে মরা মুরগি ড্রেসিং করার সময় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন।

    চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন, ‘একটি পোল্ট্রি ফার্ম থেকে পাঁচটি বস্তায় ভরে ৩০০ মরা বয়লার মুরগি বাজারে নিয়ে আসে রাসেল। মুরগিগুলো সেখানকার মিরাজের দোকানে ড্রেসিং করার সময় স্থানীয়রা টের পেয়ে তাকে আটকে রেখে আমাদের খবর দেয়।’

    তিনি বলেন, ‘পরে আমরা এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিই। দোকানের মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।’

    মরা মুরগিগুলো চরফ্যাশন বাজারের একটি হোটেলে দেয়ার কথা ছিল বলেও জানান তিনি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ