ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৫

    ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাস চালক রব মিয়া (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। নরসিংদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন।

    নরসিংদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি প্রাইভেটকারকার ও ট্রাক নরসিংদীর দগরিয়া নামক স্থানে পৌঁছালে অনিয়ন্ত্রিতভাবে ওভারটেকিং করার সময় তাদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালক রব মিয়ার মৃত্যু হয়েছে।

    নরসিংদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ