ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

আট বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আট বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আট বিভাগে গতকালের মতো আজ শুক্রবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের চারটি বিভাগের বেশির ভাগ জায়গায় এবং আরো চারটি বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, আজ শুক্রবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন