ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • গোলাম আব্বাস চৌধুরী দুলালের ভাই আছাদ চৌধুরী মিলালের দাফন সম্পন্ন 

     গোলাম আব্বাস চৌধুরী দুলালের ভাই আছাদ চৌধুরী মিলালের দাফন সম্পন্ন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের ভাই গোলাম আছাদ চৌধুরী মিল‍ালের দাফন সম্পন্ন হয়েছে।

    শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় নগরীর বগুড়া রোড চৈতন্য স্কুল মাঠে নামাজে জানাজা শেষে তাকে মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

    জানাজা নামাজে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক মজিবর রহমান নান্টু, মহানগর বিএনপির সাবেক সদস্য সচীব মীর জাহিদুল কবির জাহিদ, সিনিয়র আইনজীবী লস্কর নরুল হক, আনিস উদ্দিন শহিদ, ওবায়েদুল্লাহ সাজু, কামরুল ইসলাম, বরিশ‍াল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ‍এসএম জাকির হোসেন । এছাড়া মরহুমের ভাই অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণির মানুষ জানাজা নামাজে অংশ নেন। 

    এর আগে শুক্রবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৫টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম আছাদ চৌধুরী মিলাল ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গোলাম আছাদ চৌধুরী মিলাল নগরীর বগুড়া রোড নিবাসী মরহুম অ্যাডভোকেট গোলাম আহাদ চৌধুরীর ৫ম ছেলে ছিলেন। 

    প্রসঙ্গত, গোলাম আছাদ চৌধুরী মিলাল যেমনি ভদ্র ও শান্ত স্বভাবের ছিলেন, তেমনি তীক্ষ্ণ মেধাবীও ছিলেন।  তিনি একসময় স্কুল ও জাতীয় পর্যায়ে ফুটবল খেলেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ