ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • নিউজিল্যান্ড শিবিরে করোনার হানা

    নিউজিল্যান্ড শিবিরে করোনার হানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংল্যান্ডে অবস্থান করা নিউজিল্যান্ড ক্রিকেট দলে হানা দিয়েছে করোনাভাইরাস। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ডেভন কনওয়ে কোভিডে আক্রান্ত হয়েছেন। পাঁচ দিনের আইসোলেশনও শুরু করেছেন তিনি।

    সূত্রের খবর, গত বুধবার সন্ধ্যায় লন্ডনে পৌঁছানোর পর পিসিআর টেস্টে কনওয়ের করোনা ধরা পড়ে। একই দিন সকালে অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল আক্রান্ত হন। এছাড়া সফরকারী দলে আরও পজিটিভ হয়েছেন সাপোর্ট স্টাফ বিজয় বল্লভ (ফিজিও) ও ক্রিস ডোনাল্ডসন (স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং)।

    নিউজিল্যান্ডের বাকি সদস্যরা করোনা নেগেটিভ হয়েছেন। স্বাস্থ্য প্রটোকল মেনে চলতে বলা হয়েছে তাদের। কারও শরীরে উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ টেস্ট করতে হবে তাকে। আগামী রবিবার দলের থেকে আলাদা হয়ে লিডসে যাবেন করোনাক্রান্ত কিউই দলের ওই চার সদস্য। আশা করা হচ্ছে, সুস্থ হয়ে মঙ্গলবার হেডিংলিতে দলের সঙ্গে ট্রেনিংয়ে যোগ দিতে পারবেন ব্রেসওয়েল ও কনওয়ে। বৃহস্পতিবার হবে শেষ টেস্ট।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ