ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার 
  • ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে তিন শিশুসহ ৫ জনের মৃত্যু

    ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে তিন শিশুসহ ৫ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহে পৃথক বজ্রপাতে তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়ন ও নান্দাইলের গাঙ্গাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

    মৃতরা হলেন- সদর উপজেলার দড়ি কুষ্টিয়া ইউনিয়নের দড়ি কুষ্টিয়া গ্রামের হাসেন আলী মণ্ডলের ছেলে ৪০ বছর বয়সী আবু বাক্কার ও একই গ্রামের পঁচা মিয়ার ছেলে ৩০ বছরের জাহাঙ্গীর আলম, নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের শহীদুল্লাহর ছেলে ১২ বছরের সাঈদ মিয়া, হাদিস মিয়ার ছেলে ১১ বছরের স্বাধীন মিয়া ও বিল্লাল হোসেনের ছেলে ৮ বছরের শাওন।

    গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের ইউপি সদস্য মো. গোলাপ হোসেন বলেন, গাঙ্গাইল গ্রামে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। দুপুর সোয়া ১টার দিকে বাড়ির পাশে মাঠে ফুটবল খেলছিল ছেলেরা। এ সময় বজ্রপাত হলে তিন শিশু আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সদর উপজেলার দড়ি কুষ্টিয়া গ্রামে বৃষ্টির সময় ব্রহ্মপুত্র নদের নালায় মাছ ধরতে যান বাক্কার ও জাহাঙ্গীর। এ সময় বজ্রপাতে দুজনই মারা যান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ