ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • ওয়ানডেতে ৪৯৮ রান তুলে ইংল্যান্ডের বিশ্বরেকর্ড

    ওয়ানডেতে ৪৯৮ রান তুলে ইংল্যান্ডের বিশ্বরেকর্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর মাত্র ২টা রান করলেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে এক ম্যাচে ৫০০ রান করার কীর্তি গড়তে পারতো ইংল্যান্ড। তবে একটা রেকর্ড কিন্তু ঠিকই ভেঙেছে তারা।

    আর সেই রেকর্ডও এতদিন তাদের দখলেই ছিল।  
    আজ শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৯৮ রানের 'এভারেস্ট'-এ উঠেছে ইংল্যান্ড। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।  

    ২০১৮ সালের ১৯ জুন নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশদের করা ৪৮১ রান এতদিন সর্বোচ্চ দলীয় সংগ্রহের তালিকায় শীর্ষে ছিল। আজ নিজদের রেকর্ডই ভাঙল তারা। মজার ব্যাপার হচ্ছে, তালিকার তিনেও আছে ইংল্যান্ড। ২০১৬ সালের ৩০ আগস্ট পাকিস্তানের বিপক্ষে নটিংহ্যামেই ৩ উইকেট হারিয়ে ৪৪৪ রান সংগ্রহ করেছিল তারা।  

    ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের তালিকায় চার নম্বরে আছে শ্রীলঙ্কা। ২০০৬ সালের ৪ জুলাই নেদারল্যান্ডসের বিপক্ষে লঙ্কানরা ৯ উইকেট হারিয়ে তুলেছিল ৪৪৩ রান। এরপরের তিন স্থানেই আছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে উইন্ডিজের বিপক্ষে ২০১৫ সালের ১৮ জানুয়ারি ২ উইকেটে ৪৩৯ রান সংগ্রহ করেছিল প্রোটিয়ারা। এছাড়া ২০০৬ ও ২০১৫ সালে যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সমান ৪৩৮ রান করেছিল।  

    এদিকে ২ রানের জন্য ৫০০ মিস করা ইংল্যান্ড আজ ডাচদের রীতিমত তুলোধুনা করেছে। ওপেনার জেসন রয় ১ রান করলেও পরের ৩ জনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। ৯৩ বলে ১২২ রান করেছেন ফিলিপ সল্ট। ১০৯ বলে ১২৫ রান করেছেন দাভিদ মালান এবং ৭০ বলে ১৬২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে অপরাজিত থাকেন জস বাটলার। শেষদিকে মাত্র ২২ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন লিয়াম লিভিংস্টোন।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ