ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক মেট্রিক টন আম্রপালি আম উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ জুন) আমগুলো কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনে পাঠানো হয়েছে।

দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের মুখ্যমন্ত্রীসহ ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে আম পাঠিয়েছিলেন।

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। আর ‘আম ও ইলিশের কূটনীতি’ সম্পর্কটিকে আরও আনন্দময় করে তুলছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন