ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • পাহাড়ি ঢলে ৭ গ্রাম প্লাবিত

    পাহাড়ি ঢলে ৭ গ্রাম প্লাবিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিনভর ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টসহ উপজেলার সীমান্তবর্তী অন্তত সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুর থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে এসব এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

    স্থানীয়রা জানান, ভারত সীমান্তবর্তী আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আবদুল্লাহপুর, বঙ্গেরচর, রহিমপুর ও সাহেবনগর গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকায় সবজি ক্ষেত, ফসলি জমি, পুকুরসহ বাড়িঘর তলিয়ে গেছে পানির নিচে।

    আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বন্যা পরিস্থিতির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানানো হয়েছে। স্থানীয় ওয়ার্ড মেম্বারদের প্লাবিত এলাকার মানুষদের খোঁজ-খবর রাখতে বলা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ