ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • করোনা রোগীর ভর্তি বেড়েছে হাসপাতালে

    করোনা রোগীর ভর্তি বেড়েছে হাসপাতালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে নতুন করে আরও এক হাজার ৩৫৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সাত লাখ ৮৯ হাজার ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন পরীক্ষার মধ্যে শনাক্ত বিবেচনায় আক্রান্ত আট দশমিক ৯০ শতাংশ। সে তুলনায় হাসপাতালে সাধারণ রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। যা গত চারদিনে কম ছিল।

     আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, আজ রোববার সারা দেশে ১১ হাজার ৯৭০টি সাধারণ শয্যার মধ্যে ভর্তি রয়েছে দুই হাজার পাঁচজন রোগী। এর বিপরীতে খালি রয়েছে নয় হাজার ৯৬৫টি সাধারণ শয্যা।

    অপরদিকে, গত ২২ মে সাধারণ শয্যা ১২ হাজার ২১টির মধ্যে এক হাজার ৯৬৩ জন ভর্তি রয়েছে। খালি ছিল ১০ হাজার ৫৮টি শয্যা। গত ২১  মে সাধারণ শয্যা ছিলো ১১ হাজার ৯৮১টি এবং ভর্তিকৃত রোগী এক হাজার ৯৬৮টি এবং খালি রয়েছে ১০ হাজার ১৩টি শয্যা। গত ২০ মে সাধারণ শয্যা ১১ হাজার ৯৯১টি এবং ভর্তিকৃত এক হাজার ৮৮২ জন ও খালি রয়েছে ১০ হাজার ১০৯টি শয্যা।

    এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৯৯ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩৯ জন, রংপুর বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ১২২ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৮৮ জন, সিলেট বিভাগে ৫২ জন ও ময়মনসিংহ বিভাগে ৩১ জন রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ