ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • তিন দিন পরপর এমপি-মন্ত্রীদের করোনা টেস্ট

    তিন দিন পরপর এমপি-মন্ত্রীদের করোনা টেস্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে তিন দিন পরপর এমপি-মন্ত্রীদের করোনা টেস্ট করাতে হবে। দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ। যেসব এমপি মন্ত্রীকে সংসদে যেতে হবে তাদের এই টেস্টের ফলাফল দেখিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে হবে।

    রোববার (২৩ মে) সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৩তম এবং বাজেট অধিবেশন উপলক্ষে প্রস্তুতিমূলক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান বৈঠকে সভাপতিত্ব করেন।

    এ বিষয়ে সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, ‘সবার সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংসদের ক্লিনিক ও মিডিয়া সেন্টারে বরাবরের মতোই করোনা পরীক্ষা করা যাবে।’

    আগামী ২ জুন (বুধবার) জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।

    বৈঠকের একাধিক সূত্র জানায়, ৩ জুন (বৃহস্পতিবার) আগামী অর্থবছরের বাজেট পেশ হবে। বাজেট পেশের আগে ওইদিন দুপুর ১২টায় সংসদে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার পর অর্থ বিলে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ কারণে রাষ্ট্রপতি সেদিন তার সংসদ ভবন কার্যালয়ে অবস্থান করবেন। এরপর ৩টায় অধিবেশন শুরু হবে। অধিবেশন চলবে ১২ কার্যদিবস।

    এছাড়া বৈঠকে সংসদ ভবন, সদস্য ভবনসমূহ এবং সংসদ এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সংসদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল রাখা, সংসদ এলাকার সৌন্দর্য বাড়ানো বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জুম প্লাটফর্মে ভার্চুয়ালিও অংশ নেয়ার সুযোগ ছিল। অনেকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ