ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • গুগলকে ২৪৫ মিলিয়ন ডলার জরিমানা

    গুগলকে ২৪৫ মিলিয়ন ডলার জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার গুগলকে ২৪৫ মিলিয়ন ডলার জরিমানার করেছেন মেক্সিকোর একটি আদালত। শুক্রবার (১৭ জুন) রাজধানী মেক্সিকো সিটির ওই আদালত গুগলকে মেক্সিকান এক আইনজীবীকে জরিমানার অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

    খবরে বলা হয়, মার্কিন একটি ব্লগ মেক্সিকান ওই আইনজীবীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ করেছিল। আর ব্লগটি প্রচারের অনুমতি দিয়েছিল টেক জায়ান্ট গুগল। তবে গুগল জানিয়েছে, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবে। এক বিবৃতিতে টেক জায়ান্ট জানায়, ‘পাঁচ বিলিয়ন পেসো (২৪৫ মিলিয়ন ডলার) জরিমানার বিষয়টি নিশ্চিত হয়েছি। আমরা এ রায়ের নিন্দা জানাই।’

    মেক্সিকান আইনজীবী উলরিচ রিচার মোরালেসের অভিযোগ, প্রযুক্তি প্ল্যাটফর্মটি একটি ব্লগ প্রচারের অনুমতি দিয়েছিল, যেখানে তাকে অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত দেখানো হয়েছে। আর সেখানে দেখানো নথিগুলোতে মিথ্যা তথ্য প্রচার করা হয়।

    এদিকে গুগল এক বিবৃতিতে বলেছে, মেক্সিকোর আদালতের এ রায় ‘মত প্রকাশের স্বাধীনতা ও অন্যান্য মৌলিক নীতিমালাকে ক্ষুণ্ন করে। আমরা বিশ্বাস করি, ফেডারেল আদালতগুলো কঠোরভাবে কাজ করবে।’ রায়টি স্বেচ্ছাচারী ও ভিত্তিহীন উল্লেখ করে গুগল আরও জানায়, আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ