ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • চাঁপাইনবাবগঞ্জে সোনামণি পাঠশালায় অভিভাবক সমাবেশ

    চাঁপাইনবাবগঞ্জে সোনামণি পাঠশালায় অভিভাবক সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে চায়ের দোকানদার রফিকুল ইসলামের গড়ে তোলা রফিক সোনামুনি পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    রবিবার (২৬ জুন) সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ঠাকুর পালশায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। 

    সমাবেশে সভাপতিত্ব করেন, সাবেক ইউপি সদস্য ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রাসেদুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন, রফিক সোনামুনি পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চায়ের দোকানদার মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মো. ফরমান আলী, সহকারী শিক্ষক শামসুন্নাহার খাতুন, ফাহমিদা খাতুন, মোসা. নূর আক্তার জাহান, মোসা. রওশানারা খাতুন, আব্দুল হান্নানসহ অভিভাবক ও শিক্ষার্থীরা। 

    ঠাকুর পালশা গ্রামের চায়ের দোকানদার রফিকুল ইসলাম প্রত্যন্ত গ্রামটিতে ২০১০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে রফিক সোনামুনি পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয় জন শিক্ষার্থী ও প্রায় ৮০ জন শিক্ষার্থী রয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ