ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • চীনকে টেক্কা দিতে জি-৭'র নতুন ঘোষণা

    চীনকে টেক্কা দিতে জি-৭'র নতুন ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তারকারী বহুমুখী প্রকল্প ‌‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’কে (বিআরআই) টেক্কা দিতে ৬০০ বিলিয়ন বা ৬০ হাজার কোটি মার্কিন ডলারের তহবিল সংগ্রহের প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ এর নেতারা।

    মূলত উন্নয়নশীল দেশগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে অর্থায়ন এবং চীনের মাল্টি ট্রিলিয়ন-ডলারের বিআরআই প্রকল্পের মোকাবিলায় ব্যবহারের জন্য আগামী পাঁচ বছরের মধ্যে ব্যক্তিগত এবং সরকারিভাবে এই তহবিল সংগ্রহ করা হবে। সোমবার (২৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    সম্মেলনে জো বাইডেন বলেন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বিভিন্ন প্রকল্পে সহায়তার জন্য পাঁচ বছরের মধ্যে ২০০ বিলিয়ন মার্কিন ডলার অনুদান, ফেডারেল তহবিল এবং ব্যক্তিগত বিনিয়োগ থেকে সংগ্রহ করবে যুক্তরাষ্ট্র। এটি জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার পাশাপাশি বিশ্বব্যাপী স্বাস্থ্য, লিঙ্গ সমতা এবং ডিজিটাল অবকাঠামো উন্নত করতে সহায়তা করবে।

    প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি বিষয়টি পরিষ্কার করে দিতে চাই। এটি কোনো সাহায্য বা দাতব্য (তহবিল) নয়। এটি এমন একটি বিনিয়োগ যা প্রত্যেকের জন্য সুফল বয়ে আনবে। এর মাধ্যমে গণতন্ত্রের সঙ্গে অংশীদারিত্বের সুনির্দিষ্ট সুবিধাগুলো দেখতে দেবে দেশগুলো।’

    এদিকে জি-৭ এর সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের টেকসই বিকল্প গড়ে তোলার জন্য পাঁচ বছরের ওই একই সময়সীমায় ইউরোপ ৩০০ বিলিয়ন বা ৩০ হাজার কোটি ইউরো সংগ্রহ করবে ইউরোপ।

    চীনের উচ্চাভিলাষী বিআরআই প্রকল্পের আওতায় চীন অনেক দেশের রেলপথ, বন্দর, মহাসড়ক এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কাজে সহায়তা করছে। বিশ্বের ১০০টির বেশি দেশ চীনের এই বৃহৎ প্রকল্পে সই করেছে। অনেকে একে অবশ্য ঋণের ফাঁদও বলে থাকেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ