ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • রিজভীর উন্নতি, করোনায় আক্রান্ত এ্যানী

    রিজভীর উন্নতি, করোনায় আক্রান্ত এ্যানী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন দলের প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

    রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার হাসপাতালের চিকিৎসকরা বরাত দিয়ে জানান, রুহুল কবির রিজভীর অক্সিজেন স্যাচুরেশন কিছুটা উন্নতি হয়েছে। সার্বিক অবস্থাও ভালো। তার জ্বর নেই এবং কাশিও কমছে।
    আরিফুর রহমান আরও জানান, প্রতিদিনই এক্সরে করে তার ফুসফুসের অবস্থা দেখা হয়। আজকের এক্সরের রিপোর্ট আরেকটু ভালো পাওয়া গেছে। তিনি স্বাভাবিক খাবারও খাচ্ছেন। আশু রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।

    গত ১৬ মার্চ বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিবের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
    ১৭ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হন। গত ৫ দিন আগে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ