ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ঈদের দিন প্রথম ওয়ানডে টাইগারদের

    ঈদের দিন প্রথম ওয়ানডে টাইগারদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সফরসূচিই বলে দিচ্ছিল, এবার আর দেশের ঈদ করার সুযোগ হচ্ছে না জাতীয় দলের ক্রিকেটারদের। কারণ ১৬ জুলাই পর্যন্ত খেলার মাঠেই কাটাতে হবে তাদের। ওই দিন গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে তামিম ইকবাল বাহিনীর।

    কাজেই ওয়ানডে দলে থাকা ক্রিকেটারদের পক্ষে কোনোভাবেই দেশে ঈদ-উল-আজহা পালন করা সম্ভব নয়। ভক্ত ও সমর্থকদের প্রায় সবার তা জানাও।

    তবে একদম ঈদ-উল-আজহার দিন টাইগারদের কোনো ম্যাচ থাকবে কিনা, তা বোধ করি জানা ছিল না কারোরই। জানার কথাও নয়। কারণ সেটা চাঁদের হিসেবের ওপর নির্ভরশীল। এমনিতে ক্যালেন্ডারে ১০ জুলাই ঈদ-উল-আজহা ধরা আছে। পাশাপাশি এও উল্লেখ আছে যে, সেটা জিলহজ্জ্বের চাঁদের ওপর নির্ভর করবে।

    আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে যে, আগামী ১০ জুলাই আরবি ১০ জিলহজ পড়ছে। তাই সেদিনই পবিত্র ঈদ-উল-আজহা পালিত হবে। আর এমন এক দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে টাইগারদের।

    যেহেতু বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সময়ের পার্থক্য ১০ ঘন্টা। তাই ১০ জুলাই ঈদের দিন রাতে মাঠে নামতে হবে তামিম, মাহমুদউল্লাহ, তাসকিন, মোস্তাফিজদের। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

    তার আগে আগামী পরশু (২ জুলাই) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১০ জুলাই প্রথম ওয়ানডে, ১৩ জুলাই দ্বিতীয় আর ১৬ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডের পর দেশের পথ ধরবে বাংলাদেশ দল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ