ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ ববিতে শিক্ষকদের আন্দোলনের অবসান, শিগগিরই ক্লাস-পরীক্ষা কার্যক্রম শুরু 
  • চরফ্যাসনে ইয়াসের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত

    চরফ্যাসনে ইয়াসের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত
    ছবি : চরফ্যাসনের প্লাবিত নিম্নাঞ্চল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপকূলীয় দ্বীপ জেলা ভোলার চরফ্যাসনে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে তলিয়ে গেছে কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চলসমূহ। চরফ্যাসনের চর কুকরী-মুকরি, ঢালচর ও চরপাতিলাসহ বেশ কয়েকটি নিচু এলাকা মঙ্গলবার দুপুরের দিকে  তলিয়ে গেছে।

    মঙ্গলবার সকাল ১০টা থেকে এসব এলাকায় অতি জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত তিন হাজার মানুষ।

    নদী ও সাগর মোহনা উত্তাল রয়েছে। প্রবল বাতাসের গতি বৃদ্ধি পাওয়ায় পানির উচ্চতা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়াও হাজার হাজার একর  শস্যের বীজতলা পানিতে ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন কৃষকরা।

    পানিবন্দি বেছু, বিপুল, রঞ্জু, মাহামুদ, সেলিম, কামাল, কালু সর্দার ও স্বপন জানান, জোয়ারের পানি ঢুকে পুরো ঘর প্লাবিত হয়েছে। ঘরের লোকজন উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।

    ঢালচর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার জানান, নদী ও সাগর উত্তাল রয়েছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে পুরো ইউনিয়ন।

    এতে ৭/৮শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।

    চর কুকরী-মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানিয়েছেন, দুপুরের হঠাৎ জোয়ারের পানিতে অনেক এলাকা তলিয়ে গেছে। রাস্তা-ঘাটসহ বেশ কয়েকটি মাছের ঘের জোয়ারের পানিতে তলিয়ে গেছে।

    এদিকে বুধবার উপকূলে ইয়াসের আঘাত হানার আশংকায় ভোলা জেলার ৪০টি দ্বীপচরকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তিন লাখ মানুষকে প্রশাসন নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার প্রস্তুতি নেয়া হয়েছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ