ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • হজ করতে সৌদিতে মুশফিক

    হজ করতে সৌদিতে মুশফিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার মুশফিকুর রহিম পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার মক্কায় পৌঁছে কাবা শরীফের সামনে দাঁড়ানো ছবি আপলোড করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। শুক্রবার সৌদি আরবের উদ্দেশে দেশত্যাগ করেছিলেন মুশফিক।

    এর আগে ওমরাহ পালন করলেও মূল হজ করেননি মুশফিক। পবিত্র হজ পালনের জন্য দুই বছর আগে থেকেই চেষ্টা করছিলেন তিনি। কিন্তু করোনাভাইরাসের কারণে যেতে পারেননি গত দুই বছর।

    এবার করোনার বিধিনিষেধে শিথিলতা আসার পর পবিত্র হজ পালনের সুযোগ পেলেন এ নির্ভরযোগ্য ব্যাটার। হজ পালনের জন্য আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়ে রেখেছিলেন মুশফিক।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ