ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ঈদের ছুটির সাতদিনে মা ও শিশু স্বাস্থ্যসেবায় চিকিৎসা নিয়েছে আড়াই হাজার সেবাগ্রহীতা স্বাধীনতা দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন বিএনপি নেত্রী নাসরীন কালরাত্রির রক্তঋণ ও বিশ্ববিবেকের দায়: ২৫ মার্চ গণহত্যা দিবস দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী বাউফলে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, দুইজনের মরদেহ উদ্ধার অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বরিশালে গণহত্যা দিবস পালিত
  • হজের শেষ ফ্লাইট যাচ্ছে আজ

    হজের শেষ ফ্লাইট যাচ্ছে আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এ বছর হজের শেষ ফ্লাইট যাচ্ছে আজ রবিবার। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত দেশের ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে এবার রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন হজযাত্রী কোটায় গেছেন।

    মোট ১৬৭টি ফ্লাইটে তারা সৌদি গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি, সৌদি এয়ারলাইনসের ৫৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের পরিচালিত ১০টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে গত ৫ জুন।

    এ পর্যন্ত ১০ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন এর মধ্যে ৩ জন নারী রয়েছেন। এদের মধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় ২ জন ইন্তেকাল করেন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। 

    হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ