ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ঈদের ছুটির সাতদিনে মা ও শিশু স্বাস্থ্যসেবায় চিকিৎসা নিয়েছে আড়াই হাজার সেবাগ্রহীতা স্বাধীনতা দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন বিএনপি নেত্রী নাসরীন কালরাত্রির রক্তঋণ ও বিশ্ববিবেকের দায়: ২৫ মার্চ গণহত্যা দিবস দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী বাউফলে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, দুইজনের মরদেহ উদ্ধার অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বরিশালে গণহত্যা দিবস পালিত
  • আগস্টে শুরু হতে পারে এসএসসি পরীক্ষা

    আগস্টে শুরু হতে পারে এসএসসি পরীক্ষা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের বন্যা পরিস্থিতির স্বাভাবিক হতে সময় লাগায় চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী আগস্টে শুরু হতে পারে।

    রবিবার আন্তঃশিক্ষা বোর্ডের বৈঠক শেষে ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার সরকার এ কথা জানান।

    তিনি বলেন, বৈঠকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন তার আওতাধীন অঞ্চলে অর্ধেকের বেশি এসএসসি পরীক্ষার কেন্দ্র এখনো বন্যার আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এগুলো ঠিকঠাক করে পুনরায় শিক্ষা উপযোগী করতে সময় লাগবে। এ কারণে এ বছরের এসএসসি পরীক্ষা জুলাইয়ে নেওয়া সম্ভব হবে না।

    কবে নাগাদ শুরু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আগস্টে পরীক্ষা শুরুর সর্বোচ্চ চেষ্টা করছি আমরা। এসএসসি পরীক্ষা আবার পেছানোয় এইচএসসি পরীক্ষাও পেছানোর সম্ভাবনা আছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ