ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • বাংলাদেশ টাইগার্সকে জেতালেন ইমরুল-নাঈম

    বাংলাদেশ টাইগার্সকে জেতালেন ইমরুল-নাঈম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীতে চারদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) বিপক্ষে দুই ইনিংসেই দাপুটে ব্যাটিং বাংলাদেশ টাইগার্সের। প্রথম ইনিংসে ফিফটির  দেখা পেয়েছেন সৌম্য সরকার আর ফজলে মাহমুদ রাব্বি। দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েস ও নাঈম শেখের ব্যাটে ৯ উইকেটের বড় জয় পেয়েছে জাকির হাসানের দল। 

    ম্যাচের শেষ শেষ দিনে আজ রোববার বাংলাদেশ টাইগার্সকে ১২৭ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি এইচপি। টার্গেট টপকাতে নেমে ইমরুল কায়েসের অপরাজিত থাকেন ৬৮ রানে। নাঈমের ব্যাট থেকে আসে অপরাজিত ৪৭ রান।

    এর আগে ৪ উইকেটে ১২৩ রান নিয়ে দিন শুরু করে এইচপি। ৩০ রানে দিপু ও ৮ রানে অপরাজিত ছিলেন আইচ মোল্লা। দুজনেই আজ ফিরেছেন দিনের শুরুতে। দিপু ৪০ ও আইচ মোল্লা আউট হন ১৫ রানে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২১৭ রানে অলআউট হয় এইচপি ইউনিট।

    এই সংগ্রহ পাওয়ার পথে ৯ নম্বরে নামা রিশাদ হোসেনের ৩১ ও ১০ নম্বরে নামা এনামুল হকের ২৩ রানের বড় ভূমিকা। ১৫৮ রানে ৮ উইকেট হারানোর পর দুজনে ৯ উইকেট জুটিতে যোগ করেন ৫৯ রান। আর তাতে বাংলাদেশ টাইগার্সের জন্য লক্ষ্য দাঁড়ায় ১২৭।

    ২১.৫ ওভারে ৩৫ রান খরচায় ৪ উইকেট বাংলাদেশ টাইগার্সের বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। ১২ ওভারে ৩৫ রান খরচায় ৩ উইকেট শিকার বাঁহাতি পেসার আবু হায়দার রনির।

    লক্ষ্য তাড়ায় নেমে ২০ রানে ওপেনার সৌম্য সরকারকে (১১ বলে ৯) হারায় বাংলাদেশ টাইগার্স। তবে এরপর আর কোনো বিপদ ছাড়াই জয়ের বন্দরে নোঙর ফেলে জাকির হাসানের দল। 

    ২২.৩ ওভারে দলকে ম্যাচ জেতানোর পথে ৫৫ বলে ৬ চার ১ ছক্কায় ৪৭ রানে নাইম শেখ ও ৬৯ বলে ৯ চার ৩ ছক্কায় ৬৮ রানে অপরাজিত ছিলেন ইমরুল কায়েস। দুজনে জুটিতে অবিচ্ছেদ্য ছিলেন ১১১ রানে। 

    এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে এইচপি করতে পারে ২২৭ রান। জবাবে প্রথম ইনিংসে সৌম্য সরকারের ৮১ ও ফজলে মাহমুদ রাব্বির ৮৯ রানে ভর করে ৩১৮ রান বাংলাদেশ টাইগার্সের স্কোরবোর্ডে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ