ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ঈদের ছুটির সাতদিনে মা ও শিশু স্বাস্থ্যসেবায় চিকিৎসা নিয়েছে আড়াই হাজার সেবাগ্রহীতা স্বাধীনতা দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন বিএনপি নেত্রী নাসরীন কালরাত্রির রক্তঋণ ও বিশ্ববিবেকের দায়: ২৫ মার্চ গণহত্যা দিবস দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী বাউফলে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, দুইজনের মরদেহ উদ্ধার অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বরিশালে গণহত্যা দিবস পালিত
  • বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সড়ক পথে বেলা ১১টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি।

    পরে বেলা ১১টা ৪৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। এসময় কিছুক্ষণ নীবরে দাঁড়িয়ে থাকেন তিনি। শ্রদ্ধা নিবেদনের সময় প্রধানমন্ত্রীর সাথে পরিবারের সদস্যরা ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

    এর আগে সকাল ৮টায় ঢাকার গণভবন থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দ্যেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু পার হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে সকাল ১০টা ৫০ মিনিটে গোপালগঞ্জের মুকসুদপুরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সকাল ১১টা ২০ মিনিটে তিনি গোপালগঞ্জ সদরে পৌঁছান। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যরা রয়েছেন।

    সড়ক পথে টুঙ্গিপাড়ায় আসার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন হাজার হাজার নারী-পুরুষ। তবে নিরাপত্তার কারণে তাদের সরিয়ে দেয় পুলিশ।

    বিকাল চারটায় হেলিকাপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে সরকার প্রধানের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ