ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ঈদের ছুটির সাতদিনে মা ও শিশু স্বাস্থ্যসেবায় চিকিৎসা নিয়েছে আড়াই হাজার সেবাগ্রহীতা স্বাধীনতা দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন বিএনপি নেত্রী নাসরীন কালরাত্রির রক্তঋণ ও বিশ্ববিবেকের দায়: ২৫ মার্চ গণহত্যা দিবস দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী বাউফলে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, দুইজনের মরদেহ উদ্ধার অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বরিশালে গণহত্যা দিবস পালিত
  • ঈদ উপলক্ষে ১ লাখ ৩০০ টন ভিজিএফ চাল বরাদ্দ

    ঈদ উপলক্ষে ১ লাখ ৩০০ টন ভিজিএফ চাল বরাদ্দ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক লাখ ৩০০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার। রবিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দের ঘোষণা দেওয়া হয়। 

    উপ-প্রধান তথ্য অফিসার মো. সেলিম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪৯২ উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি ভিজিএফ কার্ডের বিপরীতে এবং ৩২৯ পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১ ভিজিএফ কার্ডের বিপরীতে মোট ১ লাখ ৩৩০ দশমিক ৫৪০ মে. টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা দিতে বলা হয়েছে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে নির্দেশ দেওয়া হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ