ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ঈদের ছুটির সাতদিনে মা ও শিশু স্বাস্থ্যসেবায় চিকিৎসা নিয়েছে আড়াই হাজার সেবাগ্রহীতা স্বাধীনতা দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন বিএনপি নেত্রী নাসরীন কালরাত্রির রক্তঋণ ও বিশ্ববিবেকের দায়: ২৫ মার্চ গণহত্যা দিবস দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী বাউফলে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, দুইজনের মরদেহ উদ্ধার অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বরিশালে গণহত্যা দিবস পালিত
  • বন্যায় মৃত্যু বেড়ে ১০৭ : স্বাস্থ্য অধিদফতর

    বন্যায় মৃত্যু বেড়ে ১০৭ : স্বাস্থ্য অধিদফতর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে বন্যায় মৃত্যুসংখ্যা বেড়ে ১০৭ জনে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি ৫৬ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। গত ১৭ মে থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত বন্যাসৃষ্ট দুর্ঘটনা ও বিভিন্ন রোগে তাদের মৃত্যু হয়। 

    সোমবার দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ মে থেকে ৪ জুলাই পর্যন্ত বন্যায় সিলেট বিভাগে ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯,  রংপুর বিভাগে ১১ ও ঢাকা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

    জেলাভিত্তিক মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ৪ জুলাইয়ের মধ্যে এখানে ২৮ জনের মৃত্যু হয়। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। হবিগঞ্জ ও মৌলভীবাজারে মৃত্যুবরণ করেছে ৫ জন করে। নেত্রকোনায় ১৭ জন ও জামালপুরে মৃত্যু হয়েছে ৯ জনের। ময়মনসিংহে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শেরপুরে মারা গেছে ৭ জন, কুড়িগ্রামে ৪ ও লালমনিরহাটে ৭ জন। টাঙ্গাইলে মৃত্যুবরণ করেছে ১ জন।

    এতে বলা হয়েছে, বন্যাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৪৫৭ জনে দাঁড়িয়েছে। বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯৮০ জনের। এতে মৃত্যু হয়েছে ১ জনের। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৫২২ জন। এক্ষেত্রে কারও মৃত্যুর খবর নেই।

    বজ্রপাতে আক্রান্ত হয়েছে ১৫ জন, যাদের মধ্যে ১৫ জন মারা গেছেন। সাপের দংশনের শিকার হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে দুজন মারা গেছেন। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৮০ জনের।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ