ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ঈদের ছুটির সাতদিনে মা ও শিশু স্বাস্থ্যসেবায় চিকিৎসা নিয়েছে আড়াই হাজার সেবাগ্রহীতা স্বাধীনতা দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন বিএনপি নেত্রী নাসরীন কালরাত্রির রক্তঋণ ও বিশ্ববিবেকের দায়: ২৫ মার্চ গণহত্যা দিবস দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী বাউফলে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, দুইজনের মরদেহ উদ্ধার অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বরিশালে গণহত্যা দিবস পালিত
  • সৌদি পৌঁছেছে ৫৮ হাজার হজযাত্রী

    সৌদি পৌঁছেছে ৫৮ হাজার হজযাত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ১১৮ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ৪ হাজার ৮৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ২৯ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।

    সোমবার (৪ জুলাই) হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৭টি, সৌদি এয়ারলাইন্সের ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১২টি হজ ফ্লাইটে এসব হজ যাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।

    এদিকে চলতি বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে মক্কায় ১০ জন ও মদিনায় ২ জন মারা যান।

    এ ছাড়া সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হতে সার্ভিস সংখ্যা ৬ হাজার ৬৩২টি, চিকিৎসা কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ৯০৭টি, মোট ইস্যু করা ভিসা ছিল ৫৫ দশমিক ৬২ শতাংশ। যার মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৩ দশমিক ৯০ শতাংশ ও বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ছিল ৫২ দশমিক ৭৬ শতাংশ।

    আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

    এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ